ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এবার তদন্তের দায়িত্ব পেল ডিবি Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী আজ Logo এরশাদ আমলের স্বরাষ্ট্রমন্ত্রী মহব্বত জান চৌধুরীর ইন্তেকাল Logo বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার নিত্যপণ্য কিনবে সরকার Logo ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী Logo ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা Logo রোহিঙ্গা সংকটের ৯ বছর আজ, এখনও অনিশ্চিত প্রত্যাবাসন Logo ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ Logo বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার

সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিলেটে নিজ বাসার সামনে শাহাব উদ্দিন (৬৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক একটার দিকে নগরের শাহপরান থানার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যার শিকার শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে শাহপরান ইসলামাবাদ এলাকায় নিজ বাসায় বসবাস করতেন তিনি। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শাহাব উদ্দিন দুই ছেলে ও দুই মেয়ের জনক।

তার এক ছেলে ফ্রান্সে থাকেন।

মৃত শাহাব উদ্দিনের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন, রবিবার রাতে এলাকার এক ব্যক্তি এসে জানান বাবাকে কারা যেন আটকে রেখেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাবাকে রাস্তায় পড়ে থাকতে দেখি। বাবার ঘাড়ে তিনটি কোপের আঘাত ছিল এবং শরীর রক্তে ভিজে গিয়েছিল।

হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

এর আগে গত ১২ আগস্ট সকালে সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার ভেতর সপরিবারে খুন হন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫)। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় নগরজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

এবার তদন্তের দায়িত্ব পেল ডিবি

সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬