ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

ভারতের পরিবর্তে আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ, ফিফার অনুমোদন

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপে খেলার অনুমোদন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভারতের জায়গায় টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ।

ভারত সরে দাঁড়ানো আসিয়ান কাপে খেলতে শেষ মুহূর্তে সুযোগ আসে বাংলাদেশের কাছে। টুর্নামেন্টে খেলতে আগ্রহও প্রকাশ করে বাফুফে। তবে অপেক্ষা ছিল ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের। সেই অনুমোদনই এখন মিলেছে। শনিবার (২২ আগস্ট) কার্যনির্বাহী কমিটির সভায় তা নিশ্চিত করে বাফুফে।

আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচে মনোযোগ দেওয়ায় আসিয়ান থেকে নাম প্রত্যাহার করেছে তারা। ভারত নাম প্রত্যাহার করায় সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

আসিয়ান কাপে অংশগ্রহণের জন্য দলগুলো অর্থ পাবে। যাতায়াত ও আবাসন সকল খরচই আয়োজকরা বহন করবে। তাই বাফুফের তেমন কোনো খরচ হচ্ছে না।

ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়াতে ফিফা আসিয়ান টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ভারত ছিল ‘এ’ গ্রুপে। ভারতের পরিবর্তে বাংলাদেশ সুযোগ পাওয়ায় ‘এ’ গ্রুপেই থাকার কথা তাদের। এই গ্রুপে অন্য প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

ভারতের পরিবর্তে আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ, ফিফার অনুমোদন

আপডেট সময় ০৬:৫০:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬