ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দল থেকে বাদ পড়লেন কারাগারে থাকা ভারতীয় ক্রিকেটার অভিষেক

ঘরোয়া ক্রিকেটের আসন্ন মৌসুমের সম্ভাব্য দল থেকে বাদ পড়লেন ভারতের প্রতিশ্রুতিশীল উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। শুক্রবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) সিনিয়র দলের যে তালিকা প্রকাশ করেছে, তাতে জায়গা হয়নি তার।

এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের গুরুতর অভিযোগে বর্তমানে জেলহাজতে রয়েছেন এই তরুণ ক্রিকেটার।

অভিযোগ ওঠার পর জেলা আদালতে জামিনের আবেদন করেছিলেন অভিষেক। তবে আদালত সেই আবেদন খারিজ করে তাকে ১৪ দিনের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২৮ আগস্ট তাকে আবারও আদালতে তোলা হবে।

আইনি জটিলতা ও কারাবাস নিশ্চিত হওয়ায় সিএবির লাল ও সাদা বলের সম্ভাব্য দুটি দলের কোনোটিতেই তাকে রাখেনি ক্রিকেট সংস্থাটি।

আসন্ন মৌসুমের জন্য সাদা বলের ক্রিকেটে ২৮ জন এবং লাল বলের ক্রিকেটে ৩৩ জনের দল ঘোষণা করেছে সিএবি। অনুষ্টুপ মজুমদার, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, মোহাম্মদ সামি, মুকেশ কুমার ও সুরজ সিন্ধু জয়সওয়ালদের মতো নামকরা ক্রিকেটাররা দলে থাকলেও স্পষ্টতই বাদ পড়েছেন অভিষেক।

আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের অন্যতম বড় ভরসা হয়ে উঠছিলেন এই আক্রমণাত্মক ব্যাটার।

২০২৪ আইপিএলে একটি ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে ১০ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে নজর কাড়েন তিনি। সেবার ১৫৯.৫১ স্ট্রাইক রেটে ৩২৭ রান করে দলের তৃতীয় সর্বোচ্চ সংগ্রাহক হন। সাফল্য ধরে রেখে ২০২৫ আইপিএলেও ৩০১ রান করায় তাকে ৪ কোটি রুপি দিয়ে দলে রেখে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে মাঠের বাইরের এই বিতর্ক তার উদীয়মান ক্রিকেট ক্যারিয়ারের আকাশে এক কালো মেঘ তৈরি করেছে।

উল্লেখ্য, গত ১১ আগস্ট কলকাতার দমদম এলাকা থেকে হুগলির মগরা থানার পুলিশ গ্রেপ্তার করে অভিষেককে।

মামলা সূত্রে জানা যায়, এক তরুণী অভিযোগ করেন যে, গত তিন বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিষেকের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তারা বিদেশেও ঘুরতে গিয়েছিলেন। কিন্তু সম্প্রতি অভিষেক তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০১:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬