বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানি সেনাপ্রধান ‘বনানীতে আগুন লাগার খবরে তাৎক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠান প্রধানমন্ত্রী’  রেমিট্যান্সে ভর করে আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ইরানে অস্ত্র পাঠাবে না চীন, হরমুজ প্রণালি খুলে দিচ্ছি: ট্রাম্প জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের ২ বিলিয়ন ডলার প্রয়োজন লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ পচন রোধ করা গেলে আমরা পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব : কৃষিমন্ত্রী ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়ন্ত্রণে আনা হবে: শিক্ষামন্ত্রী

সাবেক এমপি সুবিদ আলীর স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূইয়ার স্ত্রী মাহমুদা আখতারের নামে গাজীপুর, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন জায়গায় থাকা ৪ দশমিক ৭৫ একর জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তার নামে থাকা বিভিন্ন ব্যাংকের ১২টি হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. সহিদুর রহমান এসব স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজ আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে এক কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৬৭৬ টাকা মূল্যের জ্ঞাতআয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এ ছাড়া আসামি মাহমুদা আখতার নিজ নামীয় ১২টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৩১ লাখ ৯১ হাজার ১৪ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেন।

আসামি মাহমুদা আখতারের অর্জিত সব সম্পদ এখনও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে মামলাটি তদন্তকালে এখন পর্যন্ত প্রাপ্ত তার নামীয় বর্ণিত স্থাবর ও অস্থাবর সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর, স্থানান্তর কিংবা রূপান্তর করতে না পারেন সেজন্য স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজ করা একান্ত প্রয়োজন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com