ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত Logo গঙ্গা ও তিস্তা নদীর পানিচুক্তির জন্য কাজ করছে সরকার Logo রাজধানীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা Logo ইস্তাম্বুলে রাজকীয় অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী, নেওয়া হলো ভিভিআইপি প্রটোকলে Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন Logo তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি Logo ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ, বাসায় নোটিশ Logo ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন Logo আগামী বছর হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার

সাবেক এমপি সুবিদ আলীর স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূইয়ার স্ত্রী মাহমুদা আখতারের নামে গাজীপুর, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন জায়গায় থাকা ৪ দশমিক ৭৫ একর জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তার নামে থাকা বিভিন্ন ব্যাংকের ১২টি হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. সহিদুর রহমান এসব স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজ আদেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে এক কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৬৭৬ টাকা মূল্যের জ্ঞাতআয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এ ছাড়া আসামি মাহমুদা আখতার নিজ নামীয় ১২টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৩১ লাখ ৯১ হাজার ১৪ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেন।

আসামি মাহমুদা আখতারের অর্জিত সব সম্পদ এখনও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে মামলাটি তদন্তকালে এখন পর্যন্ত প্রাপ্ত তার নামীয় বর্ণিত স্থাবর ও অস্থাবর সম্পদ যাতে অন্যত্র হস্তান্তর, স্থানান্তর কিংবা রূপান্তর করতে না পারেন সেজন্য স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজ করা একান্ত প্রয়োজন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া বিএনপি নেতার পদ স্থগিত

সাবেক এমপি সুবিদ আলীর স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

আপডেট সময় ০৫:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫