ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল কানাডা Logo কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: আজ দেশে আনা হচ্ছে ৬ বাংলাদেশির মরদেহ Logo ফিফার শাস্তির পর যে ব্যবস্থা নিতে যাচ্ছে আর্জেন্টিনা Logo তীব্র গরমে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন শায়খ হুজাইফি Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মালদ্বীপের রাষ্ট্রপতির অভিনন্দন Logo ঝিনাইদহে গরুচোর সন্দেহে গণপিটুনি, ১ জনের মৃত্যু Logo কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার: বোন Logo সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত Logo গরুচুরির বন্ধে ব্যর্থতা, পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ Logo বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

তাসকিন-শরিফুলের বোলিংয়ে শুরুতেই ধুঁকছে অজিরাও

নিজের প্রথম ওভারেই বল হাতে তোপ দাগালেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আর তাতেই শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে গেছে অস্ট্রেলিয়া।

ওভারে দুই উইকেট শিকার করে অজিদের দুই নির্ভরযোগ্য ব্যাটার ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে সাজঘরে পাঠিয়েছেন তিনি।

ইনিংসের অষ্টম ওভারে কাট করতে গিয়ে বিপদে পড়েন ট্রাভিস হেড, ব্যাটের ভেতরের কানায় লেগে বল সোজা ভেঙে দেয় স্টাম্প। ২৬ বলে ২২ রান করে ভালো শুরুর আভাস দিয়েও সাজঘরে ফিরতে হয় এই বাঁহাতি ওপেনারকে।

তবে সেখানেই থামেননি শরিফুল! একই ওভারে ড্রেসিংরুমের পথ দেখান মার্নাস লাবুশেনকে।

ভাগ্য অবশ্য বেশ খানিকটা সহায় ছিল না এই অজি ব্যাটারের, বল থাই প্যাডে লেগে নাটকীয়ভাবে গিয়ে আছড়ে পড়ে লেগ স্টাম্পে। কোনো রান না করেই গোল্ডেন ডাকের শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি।

এর আগে তাসকিন আহমেদের গতি আর সুইংয়ের তোপে ম্যাচের তৃতীয় ওভারেই প্রথম ব্রেকথ্রু পায় বাংলাদেশ। স্টাম্পের ওপর রাখা তাসকিনের সুইং করা বল খেলতে গিয়ে লিডিং এজ হয়ে বসেন প্রায় তিন বছর পর টেস্টে ফেরা অজি ওপেনার ম্যাট রেনশ।

থার্ড স্লিপে ক্যাচ তুলে দেওয়ার আগে ১০ বলে মাত্র ৮ রান করতে সক্ষম হন তিনি।

প্রতিবেদন লেখা পর্যন্ত, প্রথম ৮ ওভার শেষে স্বাগতিকদের স্কোরবোর্ডে জমা পড়েছে ৪১ রান, হারিয়ে ফেলেছে ৩টি মূল্যবান উইকেট।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল কানাডা

তাসকিন-শরিফুলের বোলিংয়ে শুরুতেই ধুঁকছে অজিরাও

আপডেট সময় ১০:৪৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬