ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাতছড়ির জঙ্গলে মাটির নিচ থেকে ৬ পিস্তল, ৭ ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo কলকাতায় ৭ বাংলাদেশির মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারের দুঃখপ্রকাশ Logo জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম Logo ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন Logo রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না মির্জা আব্বাস, জানালেন চিঠি দিয়ে Logo মাধবদীতে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুমের অভিযোগ, স্বামী আটক Logo সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির আভাস Logo সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১৫ Logo কিয়েভে রুশ হামলায় নিহত ১২, আহত ৩৩

মাদক সেবনের অপরাধ, সাবেক পুলিশ কনস্টেবলসহ ২ জনের কারাদণ্ড

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক সেবনের অপরাধে সাবেক (বরখাস্ত) পুলিশ কনস্টেবলসহ দুই যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে তাদের চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১৯ আগস্ট) রাতে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড দেন।

দণ্ডিতরা হলেন- লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সেনেরহাট হিন্দুপাড়া এলাকার দোলন সিকদারের ছেলে ও সাবেক বরখাস্ত পুলিশ কনস্টেবল নিউটন সিকদার (৩৭) এবং একই এলাকার সবুজ ধরের ছেলে রাজেশ ধর (২৭)।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় স্থানীয়রা তাদের মাদক সেবনরত অবস্থায় মাদক সেবনের সরঞ্জামসহ আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউল হুদা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন। পরে তাদের লোহাগাড়া থানার হেফাজতে নেওয়া হয়।

রাত সাড়ে ১১টার দিকে আটক দুজনকে লোহাগাড়া থানায় হাজির করা হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ বিন আখন্দ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অপরাধে নিউটন সিকদার ও রাজেশ ধরকে তিন মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেন।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডিত দুজনকে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সাতছড়ির জঙ্গলে মাটির নিচ থেকে ৬ পিস্তল, ৭ ম্যাগাজিন ও গুলি উদ্ধার

মাদক সেবনের অপরাধ, সাবেক পুলিশ কনস্টেবলসহ ২ জনের কারাদণ্ড

আপডেট সময় ১২:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬