রংপুরের সরকারি বিনোদন উদ্যান চিড়িয়াখানায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৭ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এ অভিযান চালায়। এতে ১৩ জন ছেলে ও ১৪ জন মেয়েকে আটক করে।
পুলিশ জানায়, তাদের প্রত্যেকে চিড়িয়াখানার বিভিন্ন বেঞ্চে, বিশ্রামের শেড ও চিড়িয়াখানার কম যাতায়াত করা স্থানে অসামাজিক কার্যকলাপের সময় আটক করা হয়।
২৭ তরুণ-তরুণীকে আটকের তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি নাজমুল কাদের। তিনি বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশে গোয়েন্দা বিভাগের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। এতে ২৭ জনকে আটক করে কোতোয়ালী থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদের অনেকে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























