ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাস কাউন্টারে আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬ Logo প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবার দায়িত্ব : ভারপ্রাপ্ত স্পিকার Logo অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, কারখানা মালিককে লাখ টাকা জরিমানা Logo বিদ্যুৎ সংকট মোকাবেলায় গ্যাস আমদানি করছে সরকার: প্রতিমন্ত্রী সাকি Logo বাংলাদেশ-চিলি সম্পর্ক জোরদারে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ Logo গ্রাহকের অর্থ আত্মসাৎ : ৪ ব্যাংক কর্মকর্তার ৩০ বছরের কারাদণ্ড Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত Logo নারায়ণগঞ্জে এক থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০ Logo পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু Logo রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি

দীর্ঘ ৯ মাস পর কারাগারে পরিবারের দেখা পেলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দীর্ঘ নয় মাস পর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সঙ্গে দেখা করেছেন বোন নোরিন নিয়াজি ও স্ত্রী বুশরা বিবি। খবর সামা টিভি ও ডনের।

সুপ্রিম কোর্টের নির্দেশনার পর এই সাক্ষাতের সুযোগ তৈরি হয়। আদালত কারাগারে থাকা ইমরানকে সপ্তাহে একদিন পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়েছে। চলতি বছরে প্রথমবারের মতো ইমরানের সঙ্গে দেখা করেন তার বোন নোরিন নিয়াজি।

সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, কারাগারের কনফারেন্স রুমে নোরিনের সঙ্গে ইমরানের সাক্ষাৎ হয় ১৫ মিনিটের জন্য। এ সময় তার শারীরিক অবস্থা ও সাম্প্রতিক চিকিৎসা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ইমরানকে শারীরিক পরীক্ষার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনার কথাও জানান নোরিন।

তবে সাক্ষাতের পর রাজনৈতিক কোনো বিষয়ে মন্তব্য করেননি তিনি। এর আগে আদালত সতর্ক করে দিয়েছিল, সাক্ষাতের সুযোগ কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হলে তা বাতিল করা হতে পারে।

নিরাপত্তাজনিত কারণে ইমরানের অন্য বোন আলিমা খান ও উজমা খান এবং ফুফাতো ভাই কাসিম জামানকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। পিটিআইয়ের কোনো নেতাকেও কারাগারে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বোনের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি পৃথকভাবে স্ত্রী বুশরা বিবির সঙ্গেও দেখা করার সুযোগ পান সাবেক এই প্রধানমন্ত্রী। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, আদিয়ালা জেলের একই কনফারেন্স রুমে ইমরান ও বুশরা বিবির এই সাক্ষাৎ স্থায়ী ছিল প্রায় ৩৫ মিনিট। একই সময়ে একই জেলে বন্দী থাকা বুশরা বিবিও দীর্ঘদিন পর তার আগের সংসারের সন্তান মুসা, মুবাশশারা মানেকা এবং জা মেহেরুন্নেসার সঙ্গে প্রায় ৪০ মিনিট সময় কাটান।

উল্লেখ, ২০২৩ সাল থেকে একাধিক মামলায় আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন ৭২ বছর বয়সী ইমরান খান। বর্তমানে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে সুপ্রিম কোর্ট তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়। আগামী ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি পর্যন্ত সেখানে তার চিকিৎসা চলার কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বাস কাউন্টারে আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

দীর্ঘ ৯ মাস পর কারাগারে পরিবারের দেখা পেলেন ইমরান খান

আপডেট সময় ০৪:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬