ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই: জোনায়েদ সাকি Logo বাস কাউন্টারে আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬ Logo প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবার দায়িত্ব : ভারপ্রাপ্ত স্পিকার Logo অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, কারখানা মালিককে লাখ টাকা জরিমানা Logo বিদ্যুৎ সংকট মোকাবেলায় গ্যাস আমদানি করছে সরকার: প্রতিমন্ত্রী সাকি Logo বাংলাদেশ-চিলি সম্পর্ক জোরদারে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ Logo গ্রাহকের অর্থ আত্মসাৎ : ৪ ব্যাংক কর্মকর্তার ৩০ বছরের কারাদণ্ড Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত Logo নারায়ণগঞ্জে এক থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০ Logo পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩৮

ভেনেজুয়েলায় গত জুনে আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬ হাজার ৪৩৮ জনে দাঁড়িয়েছে। সোমবার প্রকাশিত সর্বশেষ সরকারি হিসাবে এ তথ্য জানানো হয়েছে।

ভূমিকম্পের প্রায় দুই মাস পরও ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছেন স্বজন ও উদ্ধারকর্মীরা।সংসদের স্পিকার হোর্হে রদ্রিগেজ সর্বশেষ মৃতের সংখ্যা ঘোষণা করেন। গত সপ্তাহে মৃতের সংখ্যা ছিল ৬ হাজার ৩০১ জন। গত ২৪ জুন ভেনেজুয়েলার উপকূলের কাছে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

এতে অন্তত ১৯০টি ভবন ধসে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৬০ হাজার বাড়ি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৪ হাজার বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ এখনো অস্থায়ী শিবিরে অবস্থান করছেন।

এসব শিবিরে জীবনযাত্রার পরিস্থিতি অত্যন্ত কঠিন।

এদিকে সপ্তাহান্তে রাজধানী কারাকাসে ভারী বৃষ্টিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কয়েকটি তাবু নষ্ট হয়ে যায়। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সরকার ক্ষতিগ্রস্তদের জন্য নতুন বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বছরের শেষ নাগাদ ৪ হাজার বাড়ি দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ৩৩৫টি বাড়ি প্রস্তুত করে দেওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই: জোনায়েদ সাকি

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৪৩৮

আপডেট সময় ০২:৩২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬