ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা

এক সঙ্গে দুই টুর্নামেন্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের ১৫ সদস্যে দল দিয়েছে বিসিবি।

উভয় টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।

জ্যোতির ডেপুটি হিসেবে থাকছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দলটি মূলত জাতীয় দলই। জাতীয় দলের নিয়মিত মুখ শারমিন সুলতানা-সোবহানা মোস্তারি-স্বর্ণা আক্তার-মারুফা আক্তাররাই আছেন দলে।

চলতি মাসের ২৮ আগস্ট নারী এশিয়া কাপ শুরু হবে। দুবাইয়ে শেষ হবে আগামী ১৩ সেপ্টেম্বর। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট অভিষিক্ত ইন্দোনেশিয়ার বিপক্ষে। বাকি দুটি শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

৮ সেপ্টেম্বর। অন্যদিকে এশিয়ান গেমস শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ২০তম গেমসটি হবে জাপানের আইচি ও নাগোয়ায়। ১৬ দিনের টুর্নামেন্টটি শেষ হবে ৪ অক্টোবর।

নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসে বাংলাদেশ দল-

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আকতার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা

আপডেট সময় ০৭:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬