ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বৃক্ষরোপণের ফলে দেশে সবুজ বনায়ন বৃদ্ধি পাচ্ছে : আমানউল্লাহ Logo ডেমরায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার দুজন রিমান্ডে Logo রেফারি স্লাভকো ভিনচিচের চোখে বিশ্বকাপের সেই রোমাঞ্চকর ফাইনাল Logo সরকারের ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ Logo দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ Logo হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে বিএসটিআইর নতুন উদ্যোগ Logo তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান Logo চালুর আগেই নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রাংশ! Logo বিদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কা ও পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাশিমপুর বাঁক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

নিহত শিক্ষার্থীরা হলেন—গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটা গ্রামের আব্দুল হামিদ আর্মির ছেলে আহসান আহমেদ হাসিব (২০) এবং একই গ্রামের এনামুল হকের ছেলে সাব্বির আহমেদ (২০)। তারা দুজনই চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে হাসিব ও সাব্বির মোটরসাইকেল নিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। তারা মহাসড়কের কাশিমপুর বাঁক নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে অন্য আরেকটি ট্রাক এসে তাদের ওপর দিয়ে চাপা দিয়ে চলে যায়। দুই ট্রাকের মাঝে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই দুই তরুণ।

গোদাগাড়ী মডেল থানার ওসি সুজন মিঞা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে কাশিমপুর বাঁকে এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেওয়ার পর আরেকটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, ঘটনার পর চাপা দিয়ে চলে যাওয়া ট্রাকটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এই বিষয়ে থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সংক্রান্ত সিদ্ধান্ত শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বৃক্ষরোপণের ফলে দেশে সবুজ বনায়ন বৃদ্ধি পাচ্ছে : আমানউল্লাহ

রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০৫:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬