ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চার বিশ্ববিদ্যালয় ও কৃষিগুচ্ছে ভর্তির তোড়জোড়, আজ শুরু আবেদন Logo পিরোজপুরে ৩ যুবকের দাফন-সৎকার সম্পন্ন, একসঙ্গে দুই খালাতো ভাইয়ের জানাজা Logo মিস ইউনিভার্সের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেন মাহি Logo গোপালগঞ্জে সহিংসতা: গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনের লেনদেন Logo ইউক্রেনের দুই শহরে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২ Logo বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম Logo বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী Logo ডাকাতি করতে গিয়ে পুলিশের ধাওয়ায় সুপারমার্কেটে ঢুকে ২৫ জনকে জিম্মি Logo রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের পদত্যাগ নিয়ে উত্তপ্ত ক্যাম্পাস Logo প্রথমে পিছিয়ে পড়ে প্রতিপক্ষের জালে বেলিংহ্যাম-এমবাপে-ভিনির ৫ গোল

রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কা ও পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাশিমপুর বাঁক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

নিহত শিক্ষার্থীরা হলেন—গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটা গ্রামের আব্দুল হামিদ আর্মির ছেলে আহসান আহমেদ হাসিব (২০) এবং একই গ্রামের এনামুল হকের ছেলে সাব্বির আহমেদ (২০)। তারা দুজনই চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে হাসিব ও সাব্বির মোটরসাইকেল নিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। তারা মহাসড়কের কাশিমপুর বাঁক নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে অন্য আরেকটি ট্রাক এসে তাদের ওপর দিয়ে চাপা দিয়ে চলে যায়। দুই ট্রাকের মাঝে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই দুই তরুণ।

গোদাগাড়ী মডেল থানার ওসি সুজন মিঞা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে কাশিমপুর বাঁকে এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেওয়ার পর আরেকটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, ঘটনার পর চাপা দিয়ে চলে যাওয়া ট্রাকটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এই বিষয়ে থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সংক্রান্ত সিদ্ধান্ত শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চার বিশ্ববিদ্যালয় ও কৃষিগুচ্ছে ভর্তির তোড়জোড়, আজ শুরু আবেদন

রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০৫:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬