ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা Logo শাহজালাল বিমানবন্দরে কার্গো জট কমাতে ওয়্যারহাউস, কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ Logo টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম, জলাবদ্ধতা-দুর্ভোগে নগরবাসী Logo ভাগ্নিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় খালা, দুজনেরই মৃত্যু

ফরিদপুরে ইজি বাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত

ফরিদপুরের সদরপুরে ইজিবাইকের ধাক্কায়  এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সদরপুরের কারীরহাট মধু মন্ডলের ডাঙ্গী গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারদিন উপজেলার ভাষানচর ইউনিয়নের মধু মন্ডলের ডাঙ্গী গ্রামের কারীর হাট এলাকার বাচ্চু মাতুব্বরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের মধুমন্ডলের ডাঙ্গী কারীর হাট থেকে সদরপুরের দিকে যাওয়ার পথে চলন্ত ইজিবাইক ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ফারদিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ্ বলেন, ইজিবাইকের ধাক্কায় একজন মাদরাসা শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাটি খুবই দুঃখজনক এবং হৃদয়স্পর্শী। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক

ফরিদপুরে ইজি বাইকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০৪:০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬