ঢাকা ০১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অজি ভূমিতে এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন মিরাজ

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের হারানোর কীর্তি গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

আইসিসির ওয়েবসাইটকে সিরিজ জয়ের স্বপ্ন দেখার কথা জানিয়ে মিরাজ বলেন, ‘অবশ্যই আমরা সেভাবেই (সিরিজ জয়) ভাবছি এবং আমরা যে প্রক্রিয়ায় এগোচ্ছি, সেটিতেই মনোযোগ ধরে রাখতে চাই।

তিনি আরও বলেন, যেহেতু আমরা প্রথম ম্যাচ জিতেছি, এখন সামনে আরও বড় চ্যালেঞ্জ। (তবে) টেস্ট ম্যাচ জেতা কখনোই সহজ নয়। এ মুহূর্তে আমরা শুধু ছান্দসিক ধারাটা ধরে রাখতে চাই, আর পরের ম্যাচ নিয়ে আমরা পরিকল্পনা করবো পরে।

ডারউইন টেস্টের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে হারে বাংলাদেশ। মিরাজ জানান, প্রস্তুতি ম্যাচে হার দিয়ে সফর শুরু করলেও দলের সামর্থ্যের ওপর টিম ম্যানেজমেন্ট কখনো বিশ্বাস হারায়নি।

মিরাজ বলেন, যখন আমি নিজেই ছন্দে ছিলাম না, তখন আমাদের টিম ম্যানেজার নাফিস ইকবাল এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, সে বিষয়ে আমাকে দারুণ উৎসাহ জুগিয়েছেন। মানসিকভাবে আমি বেশ স্বস্তিতে ছিলাম এবং তার সঙ্গে অনেক কথা বলেছি। একপর্যায়ে তিনি নেটেও আমাকে বল করেন।

ডারউইন টেস্টে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছেন মিরাজ। প্রথম ইনিংসে ৬৫ রান করার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে বল হাতে ৫ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার।

বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকেও কৃতিত্ব দিয়ে মিরাজ বলেন, মুশতাক আহমেদ ভাইয়ের কথাও আমি বলতে চাই। প্রথম ম্যাচে (প্রস্তুতি ম্যাচ) হেরে যাওয়ার পর তিনি দলের প্রত্যেক ক্রিকেটারের কাছে গেছেন এবং বলেছেন, “বিশ্বাস রাখো। যদি তোমরা বিশ্বাস করো, তবে জেতা সম্ভব এবং বিশ্বাস অনেক দূর নিয়ে যেতে পারবে।

এই ছোট ছোট বিষয়গুলো থেকেই আমরা বিশ্বাস করতে শুরু করি আর আপনারা সবাই ফল দেখতে পাচ্ছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

অজি ভূমিতে এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন মিরাজ

আপডেট সময় ১২:০৯:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬