ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত Logo কারাগারে থেকে কীভাবে গাড়িতে আগুন দিলেন সাবেক মেজর সাদিক? ব্যাখ্যা দিল ভাটারা পুলিশ Logo বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী Logo সরকারের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন মুশফিক ফজল আনসারী Logo সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, আপাতত বিদেশ যাচ্ছেন না Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা Logo ৩ শর্তে ভারত সফরে যাবেন তারেক রহমান Logo মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১ Logo প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের উদ্যোগ বাংলাদেশ-লিথুয়ানিয়ার Logo ভাঙ্গায় কুমার নদে নিখোঁজের ২০ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

ভাঙ্গায় কুমার নদে নিখোঁজের ২০ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

ভাঙ্গায় কুমার নদে নিখোঁজের ২০ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে সাত কিলোমিটার দূর থেকে মিঠু খলিফা (৬০) নামক এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা গ্রামের বিপরীত পাশে কুমার নদের ফতেপট্টী অংশে পাটের আঁশ ধোঁয়ার কাজ করেন কৃষক মিঠু খলিফা।

নিহত ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা গ্রামের বাসিন্দা। তিনি এক ছেলে ও এক মেয়ের পিতা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে মিঠু খলিফা কুমার নদের ফতেপট্টী অংশ থেকে পাট ধোঁয়ার কাজ শেষ করে সাঁতার দিয়ে পূর্বপাশে বিবিরকান্দা গ্রামের পাড়ে আসছিলেন। নদের প্রায় দুই তৃতীয়াংশ পার হওয়ার পর তিনি পানিতে তলিয়ে যান।

এরপর এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও ফরিদপুর থেকে নৌ পুলিশের ডুবুরিদল শনিবার সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি।

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে সাত কিলোমিটার দূরে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মনিরকান্দায় কুমার নদে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর পার্শ্ববর্তী সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে জানালে তারা মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে মিঠু খলিফার স্বজনরা মরদেহ শনাক্ত করেন।

বিবিরকান্দা গ্রামের বাসিন্দা হেমায়েত হোসেন বলেন, ‘শনিবার নদীতে নিজের পাট ধোঁয়ার কাজ শেষ করে সাঁতার দিয়ে নদী পার হতে যান মিঠু খলিফা। একপর্যায়ে তিনি তলিয়ে যান। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ পাশের মুকসুদপুর উপজেলার কুমার নদে ভাসমান পাওয়া যায়।’

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবু জাফর বলেন, ‘শনিবার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর ফরিদপুর থেকে ডুবুরি দল কুমার নদে উদ্ধার অভিযান চালায়।

কিন্তু শনিবার সন্ধ্যা পর্যন্ত লাশ উদ্ধার করা যায়নি। রবিবার সকালে পাশের মুকসুদপুর উপজেলার কুমার নদে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

ভাঙ্গায় কুমার নদে নিখোঁজের ২০ ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:৪৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬