ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ Logo রাজনীতিতে আসাই ভুল হয়েছে এক অভিমানী রাজনীতিকের ‘সুইসাইড নোট’ Logo মধ্যরাতে দক্ষিণ স্পেনে ৫ মাত্রার ভূমিকম্প Logo ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ Logo প্রথম বিবাহবার্ষিকীতে বাবার বাড়িতে যাচ্ছিলেন গৃহবধূ, পথে বেপরোয়া গতির ট্রাকচাপায় মৃত্যু Logo জাতীয় গ্রিডে ২৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা Logo কিশোরগঞ্জে দিনব্যাপী যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী Logo পাকিস্তানে নিরপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত Logo শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত Logo ভারতে আকস্মিক বন্যায় ৫ ভারতীয় সেনা নিখোঁজ

৮ বছর পর সিলেট থেকে চালু হচ্ছে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট

দীর্ঘ আট বছর পর সিলেটের আকাশপথে চালু হতে যাচ্ছে বিদেশি এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট। আগামী ১ সেপ্টেম্বর থেকে সিলেট-মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট চালু করছে ওমানভিত্তিক সালাম এয়ার।

সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীদের সময় ও খরচ দুটোই কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এর আগে ২০১৫ সালে ফ্লাই দুবাইয়ের মাধ্যমে সিলেটে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু হয়। তবে ২০১৮ সালে তা বন্ধ হয়ে যায়। প্রায় আট বছর পর আগামী ১ সেপ্টেম্বর থেকে আবারও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্ত হচ্ছে বিদেশি এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট।

সিলেট-মাস্কাট রুটে সপ্তাহের শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সরাসরি ফ্লাইট পরিচালনা করবে সালাম এয়ার।

সালাম এয়ারের সিলেটের এরিয়া ইনচার্জ সেলিম আল-রাজি বলেন, ‘সিলেট থেকে মাস্কাটে ডিরেক্ট ফ্লাইট অপারেট করছি আমরা। মাস্কাট আমাদের হাব। সেখান থেকে ৪০টিরও বেশি গন্তব্যে আমাদের ফ্লাইট পরিচালিত হয়।

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমেদ বলেন, ‘এটা সফল হলে পরবর্তী সময়ে ইউরোপ, আমেরিকা বা কানাডার এয়ারলাইনসও এখানে আসার সুযোগ তৈরি হবে।’

নতুন ফ্লাইট পরিচালনায় প্রস্তুত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘সিলেট থেকে লন্ডন ফ্লাইট পরিচালনা হয় এবং লন্ডন ফ্লাইটের জন্য বেশ কিছু সেনসিটিভ সিকিউরিটি আপগ্রেডেশন ও সিকিউরিটি অ্যাক্টিভিটি প্রয়োজন হয়। আমরা সেই সিকিউরিটি অ্যাক্টিভিটি পালনে অভ্যস্ত। তাই মাস্কাট ফ্লাইটের জন্য আলাদা করে কোনো আয়োজনের প্রয়োজন হবে না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

৮ বছর পর সিলেট থেকে চালু হচ্ছে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট

আপডেট সময় ১০:২৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬