ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হরমুজ সচলে ইরান-ওমানের অগ্রগতি কতদূর? Logo গ্যাস সংকট সমাধানে বিরোধীদলের কাছে ৩ মাসের পরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী Logo শাহজালাল মাজারের দানবাক্সে মিলল প্রায় ৭১ লাখ টাকা, স্বর্ণালংকার-বিদেশি মুদ্রা Logo শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি Logo দক্ষ যুবসমাজ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Logo বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন : প্রধানমন্ত্রী Logo বরাদ্দ ৬ লাখ হলেও পরিদর্শন কক্ষ সাজাতে ১৬ লাখ ব্যয় প্রসঙ্গে এমপির ব্যাখ্যা Logo ১২ মাসে ৭ কোটি মানুষকে ডেটা নেটওয়ার্কে আনার লক্ষ্য : প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo বসতঘরে মিললো বাবার মরদেহ, ছেলে পুলিশ হেফাজতে Logo কালিয়াকৈরে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২

বিস্ফোরণে আহত যুবক, আরও দুটি ককটেল সদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

যশোর-চুকনগর সড়কের কেশবপুরের মধ্যকুল জেলেপাড়া মোড় এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটেছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ওই বিস্ফোরণে আহত জুয়েল সরদার (২৬) নামে এক যুবককে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত যুবক কেশবপুর পৌরসভার মধ্যকুল এলাকার খানজাহান আলী সরদারের ছেলে। জুয়েল পুলিশের নজরদারিতে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কেশবপুর থানা সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করে। ওই স্থানে আরও দুটি ককটেল সদৃশ বস্তু থাকায় স্থানটি দড়ি দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। বিস্ফোরক বিশেষজ্ঞ টিমের সদস্যরা এসে ওই দুটি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করবেন বলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ওই স্থানে ককটেল বিস্ফোরণের শব্দ শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় জুয়েল সরদারকে উদ্ধার করে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিস্ফোরিত ককটেলের আঘাতে জুয়েলের ডান পায়ের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। কেশবপুর থানার পুলিশসহ ডিবি পুলিশ ঘটনাস্থল, হাসপাতাল ও মধ্যকুল জেলেপাড়া এলাকা পরিদর্শন করেছেন।

মধ্যকুলের ওই এলাকার বাসিন্দারা জানান, শনিবার সকালে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ককটেল সদৃশ বস্তু পড়ে রয়েছে। জুয়েল নামে ওই যুবক আহত অবস্থায় পড়ে ছিল। কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনার পর থেকে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তুষার কান্তি মন্ডল বলেন, আহত জুয়েল সরদার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিকেল ৪টার দিকে কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন বলেন, ঘটনাস্থলে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। আরও ২টি ককটেল সদৃশ বস্তু ঘিরে রাখা হয়েছে। বিস্ফোরক নিষ্ক্রিয় টিম আসার পর ওই দুটি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করা হবে। আহত জুয়েল সরদারকে পুলিশ নজরদারিতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হরমুজ সচলে ইরান-ওমানের অগ্রগতি কতদূর?

বিস্ফোরণে আহত যুবক, আরও দুটি ককটেল সদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

আপডেট সময় ০৬:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬