ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে মাইনুল ইসলাম রিফাত (২১) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত রিফাত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়েশ্বর গ্রামের হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রিফাতের বন্ধু আরিয়ান মুন্সী জানান, চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে বেড়াতে আসেন তারা। শনিবার সকাল ১১টার দিকে সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নামেন তারা।

এর কিছুক্ষণ পর রিফাতকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গনি বলেন, ‘সাদাপাথর বেড়াতে এসে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সিলেটের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

আপডেট সময় ০৪:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬