ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে বিভাগীয় মামলা Logo ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত: দীনেশ ত্রিবেদী Logo দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেটে ধীরগতি, কারণ কী? Logo শ্রীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধ, মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ Logo প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পের ছিনতাইকৃত ১ কোটি ২১ লাখ টাকার ১২ লাখ টাকা উদ্ধার, জড়িত ৮ Logo সিন্ডিকেটকারীরা যত শক্তিশালীই হোক নির্মূল করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী Logo ক্রীড়াঙ্গনে ঐতিহ্যের বার্তা: অনূর্ধ্ব-১৪ ফুটবলারদের সংবর্ধিত করলেন প্রতিমন্ত্রী Logo দীর্ঘমেয়াদী চুক্তিতে অ্যাতলেতিকো মাদ্রিদে আর্জেন্টাইন তারকা Logo প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক Logo হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

তৃতীয় দফায় চলছে শাহজালালের মাজারের টাকা গণনা

তৃতীয় দফায় খোলা হয়েছে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স। শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে মাজার প্রাঙ্গণে টাকা গণনা শুরু হয়ে বেলা ২টার সময়ও চলছিল গণনা।

মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা নির্ধারণে গঠিত কমিটির ব্যবস্থাপনায় এ গণনা চলছে। এতে মাদরাসার শিক্ষার্থী, মাজার কমিটির সদস্য ও জেলা প্রশাসনের কর্মচারীরা অংশ নিয়েছেন। তৃতীয় দফায় দানের অর্থের পরিমাণ বেশি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সর্বশেষ ১১ জুলাই দানবাক্স খোলা হয়েছিল।

এরপর প্রায় এক মাসের ব্যবধান হয়েছে। এবারও সবার উপস্থিতিতে প্রকাশ্যেই টাকা গণনা করা হচ্ছে।

তিনি বলেন, ‘প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে টাকা গণনা করা হচ্ছে। সাংবাদিকেরাও বিষয়টি সরাসরি পর্যবেক্ষণ করছেন।

ফলে অর্থ গণনা নিয়ে যাতে কোনো ধরনের সন্দেহ বা অবিশ্বাস তৈরি না হয়, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে গত ২২ জুন প্রথমবারের মতো মাত্র ৪ দিনের জমা হওয়া দানের টাকা প্রকাশ্যে গণনা করা হয়। এদিন গণনায় নগদ ১৭ লাখ ৫৪৯ টাকা পাওয়া যায়। প্রথম গণনার ১৮ দিন পর দ্বিতীয় দফায় গত ১১ জুলাই খোলা হয় দানবাক্স। সেদিন নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া যায়।

এই সময়ে একাধিক দেশের মুদ্রা, স্বর্ণালংকারসহ নানা সামগ্রীও পাওয়া যায়। এবার ৩৪ দিন পর গণনা করায় তৃতীয় দফায় টাকার পরিমাণ আরো বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের।

প্রসঙ্গত, মাজারের আয়-ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সংসদসদস্য এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে গত ২৬ জুন সিলেট সার্কিট হাউজে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় মাজারের পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনায় স্থায়ী স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি দায়িত্ব পাওয়ার পর দ্বিতীয় দফায় চলছে টাকা গণনা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সাবেক আরএমও’র বিরুদ্ধে বিভাগীয় মামলা

তৃতীয় দফায় চলছে শাহজালালের মাজারের টাকা গণনা

আপডেট সময় ০৩:০২:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬