ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি Logo জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর Logo বিএনপি প্রতিশ্রুতি রাখে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo নেত্রকোনায় গোরস্থানের আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ১২০ Logo শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী Logo প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান মির্জা ফখরুলের Logo মার্কিন পররাষ্ট্রনীতি ‘মিথ্যাচারের’ ওপর নির্ভরশীল: বাঘেই Logo শিক্ষকদের অশ্রু মুছতে ২১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী Logo স্বাধীনতা দিবসের ভাষণে জেন-জি’দের বিশেষ শুভেচ্ছা জানালেন বিজয় Logo গ্যাস-বিদ্যুৎ সংকট ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ, ক্ষেপে গেলেন পথচারী

রাস্তা বন্ধ করে সমাবেশ করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে দলটি সমাবেশ করে।

এ সময় রাস্তা বন্ধ থাকায় পথচারীরা ক্ষোভ প্রকাশ করেন। এই সংক্রান্ত একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এক ভিডিওতে দেখা যায়, সমাবেশস্থলের আশপাশের গলিতে দলের নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। রাস্তা থেকে যাতায়াতের অসুবিধায় হওয়ায় এক মধ্যবয়স্ক নারী ও এক তরুণী দলের সিনিয়র নেতাদের উদ্দেশ্যে চিৎকার করে ক্ষোভ প্রকাশ করেন।

তারা বলেন, ‘নারীদের যাতায়াতের কোনো ব্যবস্থা আছে। রাস্তা বন্ধ করে কেউ এসব করে, আমরা কিভাবে যাবো।’

সরকারের প্রতি বিভিন্ন দাবি নিয়ে ওই সমাবেশের আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এমপি, আরিফুল ইসলাম আদীব, এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য দেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মাশরাফি

রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ, ক্ষেপে গেলেন পথচারী

আপডেট সময় ০১:২১:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬