ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

১৫ আগস্ট ঘিরে জোর নিরাপত্তা, কড়া পাহারায় পুলিশ

১৫ আগস্টকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নিরাপত্তার স্বার্থে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে অবস্থান নিয়ে পথচারীদের গতিবিধি পর্যবেক্ষণ করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে জন্য আগাম সতর্কতামূলক এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্য সংখ্যা আরও বাড়ানো হতে পারে। বিশেষ করে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশের সব পথে নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন যেকোনো কর্মকাণ্ডে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। জনগণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটায় বা শান্তিশৃঙ্খলা নষ্ট করে-এমন কোনো কাজ বরদাশত করা হবে না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

১৫ আগস্ট ঘিরে জোর নিরাপত্তা, কড়া পাহারায় পুলিশ

আপডেট সময় ১০:২৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬