ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম Logo জামালপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২ নেতাকর্মী আটক Logo মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি থাকলে দেশকে উন্নত করা সম্ভব নয় : এমপি জিন্নাহ কবির Logo শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান, বিচারেও মুখোমুখি হতে বললেন সোহেল তাজ Logo মার্কিন শুল্কের জবাবে পাল্টা ব্যবস্থা ব্রাজিলের Logo রংপুরে গ্যারেজ মালিক হত্যার রহস্য উদঘাটন, প্রাক্তন স্ত্রীসহ গ্রেপ্তার ৩ Logo দাপট দেখিয়ে চালকের আসনে বাংলাদেশ, জয়ের আশা ছাড়ছে না অস্ট্রেলিয়া Logo ১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা Logo আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি Logo ভারতের নাম প্রত্যাহার, আসিয়ান কাপে খেলার পথে বাংলাদেশ

জামালপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২ নেতাকর্মী আটক

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের একাডেমিক ভবনের প্রবেশপথের পাশের দেয়ালে ১৫ আগস্ট উপলক্ষে শোক ব্যানার টাঙানোর অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে কলেজের মূল ফটকের পাশের দেয়ালে ওই ব্যানার টাঙানো হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার দুপুরে ওই দুজনকে আটক করে পুলিশ।

আটকরা হলেন মারুফ হাসান জিহান (২০) ও মোহাম্মদ সীমান্ত শেখ (১৯)। জিহান জামালপুর শহরের পাথালিয়া এলাকার আহসান হাবিবের ছেলে।

তিনি সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। সীমান্ত একই এলাকার আব্দুল মমিনের ছেলে এবং ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, ১৫ আগস্ট উপলক্ষে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা ওই শোক ব্যানার টাঙান। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং ‘শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন’ লেখা রয়েছে।

ব্যানারের নিচে বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার নাম উল্লেখ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘ঘটনায় জড়িত জিহান ও সীমান্তকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জামালপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ২ নেতাকর্মী আটক

আপডেট সময় ০৮:১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬