মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি থাকলে দেশকে উন্নত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) এস এ জিন্নাহ কবির। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে শিবালয় উপজেলার রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে মাদক নির্মূল কমিটি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে মানিকগঞ্জ- ১ আসনের ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার সর্বস্তরের জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে। প্রশাসনের সহায়তায় মাদককে দূর না করা পর্যন্ত মাঠে থাকব। কিছু দিনের মধ্যেই এই তিন উপজেলাকে মাদকমুক্ত করে ছাড়ব।
শিবালয় উপজেলার রুপসা মাদক নির্মূল কমিটির সদস্যসচিব মজিবুর রহমানের সঞ্চালনায় সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে জনসভায় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মিজানুর রহান লিটন, নাছির উদ্দীন, হোসেন আলী প্রমুখ।
বাংলা৭১নিউজ/আরএইচ






















