ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি Logo ভারতের নাম প্রত্যাহার, আসিয়ান কাপে খেলার পথে বাংলাদেশ Logo ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী Logo ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও Logo শোকের পাথর বুকে নিয়ে মাঠে ফিরলেন মেসি Logo বিহারে পুলিশের ওপর ‘পাথর হামলা’ করে আসামি ছিনিয়ে নিলো জনতা Logo ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ Logo রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু Logo টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার Logo গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনায় ‘শীর্ষ ডাকাত রোকন’ গ্রেপ্তার

গজারিয়ায় ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা

মুন্সীগঞ্জের গজারিয়ায় মায়ের কাছে ৩০ টাকা না পেয়ে অভিমান করে রায়হান (১১) নামে এক শিশুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে তার নানার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান পুরান বাউশিয়া গ্রামের রাজন মিয়ার ছেলে। সে মায়ের সঙ্গে মনাইরকান্দি গ্রামে নানার বাড়িতে থাকত।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রায়হান তার মায়ের কাছে ৩০ টাকা চায়। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রায়হান ক্ষুব্ধ হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং মাকে মারধর করে। পরে পরিবারের সদস্যদের চোখের সামনেই সে আত্মহত্যা করে।

স্বজন ও স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

প্রতিবেশী আবদুস সাত্তার বলেন, ‘রায়হান কিছুটা একগুঁয়ে স্বভাবের ছিল। কিন্তু সামান্য ৩০ টাকার জন্য এমন একটি ঘটনা ঘটবে, তা আমরা ভাবতেও পারিনি। ছেলের এমন মৃত্যুতে তার মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।’

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফিফা বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি

গজারিয়ায় ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা

আপডেট সময় ০৫:২৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬