ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ Logo রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু Logo টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার Logo গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনায় ‘শীর্ষ ডাকাত রোকন’ গ্রেপ্তার Logo ডিআর কঙ্গোতে আরো ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব Logo মোহাম্মদপুরে বর্তমানে কোনো গ্যাং সক্রিয় নেই : র‍্যাব Logo যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট Logo চট্টগ্রামে শিপইয়ার্ডে দুর্ঘটনা: অসুস্থদের দেখতে হাসপাতালে অর্থমন্ত্রী Logo গজারিয়ায় ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা Logo দিল্লি হাইকোর্টসহ কয়েকটি স্থানে বোমা হামলার হুমকি

সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ আটক ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপন দত্ত (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের হাবিবুর রহমান পিয়ারের বাড়ির সামনের গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক স্বপন দত্ত কুমিল্লার কোতোয়ালি থানার রানী দীঘির পাড় এলাকার মৃত রমনি দত্তের ছেলে। বর্তমানে তিনি কুমিল্লার রাজমঙ্গলপুর এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি থানার নথি ও সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে তার বিরুদ্ধে আরো দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন থাকার তথ্য পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

সোনারগাঁয়ে ১৭০০ পিস ইয়াবাসহ আটক ১

আপডেট সময় ০৪:৫৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬