ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশালমিছিল

চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মশালমিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দলটির নেতা-কর্মীদের দাবি, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ৫০ থেকে ৬০ জন মশাল হাতে নিয়ে মিছিল করছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে কয়েকজন বক্তব্যও দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহারছড়া ইউনিয়নের চুনতিবাজার এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এর আগে গত বুধবার রাতে উপজেলার তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায় মিছিল করেছিল নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, মশালমিছিলের বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশালমিছিল

আপডেট সময় ১১:০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬