ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সংক্রান্ত সব খবরকে স্রেফ ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে ‘বিশ্ব যুব দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা স্পষ্ট করেন।

একই সঙ্গে ভারত–বাংলাদেশ সম্পর্কের জটিলতা নিরসন সম্ভব বলে আশাবাদ প্রকাশ করেন মন্ত্রী। এছাড়া দেশের মূল চালিকাশক্তি হিসেবে তরুণ সমাজকে প্রযুক্তিনির্ভর আধুনিক দক্ষ জনশক্তিতে রূপান্তরে বর্তমান সরকারের নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি।

মন্ত্রী বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি। তরুণরাই একটি দেশের জন্য আশীর্বাদ। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় তারা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তাদের সঠিক স্কিল এবং শিক্ষা দিতে পারলে তারা দেশের জন্য অবদান রাখবে।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে। তরুণদের শক্তি একটি দেশের উন্নতিতে ইতিবাচক মাত্রা যোগ করে। ইতোমধ্যেই বর্তমান সরকার তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আপডেট সময় ০২:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬