ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবিপ্রধান হারুনকে পদ থেকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনা

জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে খাবার খাইয়ে সেই ছবি প্রচার করায় তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশিদকে পদ থেকে সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় ছবি প্রকাশ করা হয়েছিল বলে তথ্য উঠে আসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও হারুন অর রশিদের ফোনালাপে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের ফোনালাপ উপস্থাপন করেছে প্রসিকিউশন।

ডিবি থেকে হারুনকে সরিয়ে দিলে পুলিশ বাহিনীর মধ্যে শৃঙ্খলা নষ্ট হতে পারে এমন শঙ্কার কথা শোনা যায় এই ফোনালাপে।

এদিকে, আরেক ফোনালাপে ওবায়দুল কাদেরের প্রশ্নে ডিবিপ্রধান হারুন জানান, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই সমন্বয়কদের খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এতে বিরক্ত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তখনকার ডিবিপ্রধান হারুনকে পদ থেকে সরিয়ে দেয়ার নির্দেশ দেন।

এর আগে, ট্রাইব্যুনালে শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী হাছান মাহমুদের ফোনালাপ দাখিল করা হয়।

আজ ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলায় সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করবেন প্রসিকিউশন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০১:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬