ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরদিনই দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়ার পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

হাই কমিশনার দিনেশ ত্রিবেদী আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন।@MEAIndia@IndianDiplomacy

***

High Commissioner Dinesh Trivedi called on Honb’le Prime Minister Shri Narendra Modi today.@MEAIndia@IndianDiplomacy pic.twitter.com/K2YOITpUMX

— India in Bangladesh (@ihcdhaka) August 11, 2026
এদিকে নয়াদিল্লির এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, গতকাল সোমবার (১০ আগস্ট) ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষ করার পরপরই দিল্লি সফরে যান হাইকমিশনার। বাংলাদেশের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই তার এই সফর।

তবে সূত্রটি উল্লেখ করেছে, এই সফরটি ছিল ‘পূর্বপরিকল্পিত’।

সূত্র আরও জানিয়েছে, মঙ্গলবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত ঢাকার দাবি এবং আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদানের সম্ভাবনার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন ত্রিবেদী।

এরআগে গতকাল সোমবার ঢাকার সচিবালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। এছাড়াও পৃথকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং রোববার পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে রুদ্ধদ্বার বৈঠক ক‌রেন দীনেশ ত্রিবেদী।

প্রধানমন্ত্রীর স‌ঙ্গে ভারতীয় রাষ্ট্রদূ‌তের সাক্ষা‌তের পর পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌ন পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রে জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের জোর দাবি জানান। এছাড়া শহিদ ওসমান হাদির হত্যাকারীদেরও দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী তারেক রহমানকে অত্যন্ত বিনয়ী ও মাটির মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, এটি তাদের প্রথম বৈঠক হলেও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনা অত্যন্ত চমৎকার ও ইতিবাচক হয়েছে।

এসময় ভারতীয় হাইকমিশনার আরও উল্লেখ করেন, নরেন্দ্র মোদি এবং তারেক রহমান— উভয়েই জণগণের নেতা। তাই এই দুই শীর্ষ নেতা মুখোমুখি বৈঠকে বসলে দুই দেশের মধ্যকার যেকোনো জটিল সমস্যার সমাধান সম্ভব।

সূত্র: ইউএনবি, ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ১০:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬