ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo একই দিনে আদালতে সাতক্ষীরার আলোচিত ৩ নজরুল ইসলাম, দুজন কারাগারে Logo জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় Logo বঙ্গভবনসহ ৫ দফতরে সিংহভাগ সৌরবিদ্যুৎ ব্যবহারের নির্দেশ Logo বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ Logo খালেদা জিয়ার উপহারের বাস পুনরায় নামকরণ করল ছাত্রদল Logo ব্রিকস ও দ্বিপক্ষীয় সফরে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত Logo যুদ্ধাপরাধের মামলায় বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড Logo উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডের মধ্যেই চীনা রকেটের ভয়াবহ বিস্ফোরণ Logo ‘সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী’ Logo রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী 

ব্রিকস ও দ্বিপক্ষীয় সফরে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোট দুই দফায়— ব্রিকস সম্মেলন এবং দ্বিপক্ষীয় সফরের জন্য পৃথকভাবে ভারতে আসার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব তথ্য জানান।

ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারতে যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি আঞ্চলিক জোট- বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশ নেওয়ার জন্য পৃথক আমন্ত্রণ জানানো হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে গতকাল সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বৈঠককে অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করেছেন জয়সওয়াল।

মুখপাত্র বলেন, ‘আমাদের হাই কমিশনার গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেছেন। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছে’।

প্রসঙ্গত, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বর্তমানে আঞ্চলিক অর্থনৈতিক জোট বিমসটেক-এর চেয়ারম্যান বা সভাপতি। ব্রিকসের নিয়ম অনুযায়ী আঞ্চলিক জোটগুলোর প্রধানদের এর ‘আউটরিচ সেশন’-এ আমন্ত্রণ জানানো হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বিমসটেক চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র পাঠিয়েছে ভারত। গত ১৪ জুলাই ভারতীয় হাইকমিশনের মাধ্যমে এই কূটনৈতিক পত্রটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।

তবে ব্রিকসের আমন্ত্রণপত্রের ভাষা নিয়ে আপত্তি তৈরি হয়েছে। এতে তারেক রহমানকে সরাসরি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করে আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান চেয়ারপারসন হিসেবে সম্বোধন করা হয়েছে, যা ইতিবাচকভাবে নেয়নি ঢাকা।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের নির্বাচিত সরকারপ্রধানকে প্রধানমন্ত্রী হিসেবে যথাযথ গুরুত্ব না দিয়ে একটি আঞ্চলিক জোটের প্রধান হিসেবে আমন্ত্রণ জানানোয় প্রটোকলগত অস্বস্তি তৈরি হয়েছে। এ কারণে ঢাকা এখনো সফরে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

এর আগে গতকাল সোমবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও নিশ্চিত করেছেন, ‘ভারতের পক্ষ থেকে দুটি ভিন্ন আমন্ত্রণ পাওয়া গেছে— একটি দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বিমসটেক চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য’।

তবে এই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাবেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

সূত্র: ফাস্ট পোস্ট

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

একই দিনে আদালতে সাতক্ষীরার আলোচিত ৩ নজরুল ইসলাম, দুজন কারাগারে

ব্রিকস ও দ্বিপক্ষীয় সফরে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত

আপডেট সময় ০৮:০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬