ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে : ইসি সচিব Logo ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক Logo সেতু সচিবের সাথে স্ট্যালিয়ন ক্যাপিটাল ও মিয়াগাওয়া কেনসেটসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ Logo যুবকদের উচ্চ রক্তচাপ ঝুঁকি কমাতে দরকার কার্যকর পদক্ষেপ Logo দিওমান্দেকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা নটিংহাম ফরেস্টের Logo যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী Logo মতপ্রকাশের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, এর সীমা থাকতে হয়: বিটিআরসির চেয়ারম্যান Logo যুদ্ধের জেরে প্রায় ৩ বছর বন্ধ থাকার পর সেপ্টেম্বরে ফিরছে ফিলিস্তিনি ক্লাব ফুটবল Logo ২৭ আগস্ট বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন Logo হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দিওমান্দেকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা নটিংহাম ফরেস্টের

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি থেকে আইভরি কোস্টের উসমান দিওমান্দেকে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। নতুন প্রধান কোচ অলিভার গ্লাজনারের অধীনে এটি নটিংহ্যাম ফরেস্টের বড় একটি দলবদল চুক্তি।

স্কাই স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়, ২২ বছর বয়সী তরুণ এই সেন্ট্রাল ব্যাককে দলে ভেড়াতে ৩৪.৩ মিলিয়ন পাউন্ড (প্রায় ৪০ মিলিয়ন ইউরো) খরচ করেছে ক্লাবটি।

আইভরি কোস্টের তরুণ তারকা ক্লাবটির সঙ্গে ৪ বছরের চুক্তি সই করেছেন, যার সাথে আরো ১ বছর চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে।

কোচ গ্লাজনার ক্রিস্টাল প্যালেসের দায়িত্বে থাকাকালীনও দিওমান্দেকে দলে নিতে চেয়েছিলেন। অবশেষে ফরেস্টে এসে তিনি এই ডিফেন্ডারকে নিজের স্কোয়াডে যুক্ত করলেন।

স্পোর্টিং সিপির হয়ে ১৩২টি ম্যাচ খেলেছেন তিনি । আইভরি কোস্ট জাতীয় দলের হয়ে ১৫টি ম্যাচ খেলার পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে অংশ নিয়েছেন।

নটিংহ্যাম ফরেস্টে যোগ দিয়ে দিওমান্দে উচ্ছ্বাস প্রকাশ করে জানান যে, এটি একটি ঐতিহাসিক ক্লাব এবং এই মৌসুমে ক্লাবের হয়ে তিনি তার সেরাটা দিতে উন্মুখ হয়ে আছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে : ইসি সচিব

দিওমান্দেকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা নটিংহাম ফরেস্টের

আপডেট সময় ০৫:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬