ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা ক্ষমা চাইলেও বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে অনড় উয়েফা

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব নিয়ে ভুলের জন্য সদস্যদের কাছে ফিফা ক্ষমা চাইলেও উয়েফা তাদের অবস্থান থেকে সরে আসেনি। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা জানিয়েছে, তারা বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্তে অনড় রয়েছে।

মরক্কোর রাবাতে বুধবার ফিফার শীর্ষ নেতৃত্বের এক বৈঠকের পর নিয়ন্ত্রক সংস্থাটি স্বীকার করে নেয় যে, তুমুল আলোচিত ওই প্রস্তাব নিয়ে ‘ভুল হয়েছিল’, তবে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে সংস্থাটির নেতৃত্ব।

এই প্রস্তাব উত্থাপন করে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার শিকার হন ইনফান্তিনো। প্রস্তাবটি প্রকাশ্য হওয়ার পরপরই ফিফার সব টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল উয়েফা। বৃহস্পতিবার তারা জানিয়েছে, তাদের অবস্থানে অটল থাকবে।

উয়েফা এক বিবৃতিতে বলেছে, “ফিফার প্রতিযোগিতাগুলোয় অংশগ্রহণ না করার শর্তগুলো সম্পর্কে উয়েফার অ্যাসোসিয়েশনগুলো খুব স্পষ্ট ছিল। প্রথমত, বড় প্রতিযোগিতাগুলো বিক্রি করে দেওয়ার প্রস্তাবগুলো প্রত্যাহার করতে হতো এবং দ্বিতীয়ত, এই নিশ্চয়তা দিতে হতো যে, খেলাটিকে এভাবে বিকৃত করার প্রচেষ্টা আর কখনও করা হবে না।

এই শর্তগুলো পূরণ করা হয়নি। এছাড়াও, উয়েফা শনিবারের বিবৃতিতে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে, তারা ইনফান্তিনোর ওপর আস্থা হারিয়েছে। সেই অবস্থান অপরিবর্তিত থাকবে।”

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ১১:৫৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬