ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

আওয়ামী লীগকে কেবল নিষিদ্ধ করে থেমে গেলে চলবে না : ইশরাক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগকে কেবল নিষিদ্ধ করার মধ্য দিয়ে থেমে যাওয়া যাবে না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইশরাক হোসেন।

তিনি লেখেন, ‘কেবল নিষিদ্ধ করার মধ্যে দিয়েই জনগণ থেমে গেলে চলবে না। বিচার এবং গণহত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সর্বস্তরের জনগণকে মাঠে থাকতে হবে। শহীদদের রক্তের দাগ কখনো যাতে মুছে না যায়। ৬ আগস্টের স্লোগান মনে রেখে দিতে হবে। রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে।’

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

আওয়ামী লীগকে কেবল নিষিদ্ধ করে থেমে গেলে চলবে না : ইশরাক

আপডেট সময় ১২:১৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫