ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে বিএনএফ ও এনইউএস-এর যৌথ উদ্যোগ

ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও পুঁজি বিতরণ অনুষ্ঠান

স্বল্পশিক্ষিত, নিম্ন আয়ের ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ঢাকায় দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। “ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা ও সফল উদ্যোক্তা উন্নয়ন” শীর্ষক এই কর্মসূচির আয়োজনে ছিল ‘নারী উন্নয়ন শক্তি’ (এনএসইউ) এবং এতে অর্থায়ন করে ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’ (বিএনএফ)।

গত ১ ও ২ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও পুঁজি বিতরণ অনুষ্ঠানটি আজ রোববার (২ আগস্ট) ঢাকার খিলগাঁওয়ের সিপাহীবাগ বাজার এলাকায় অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত হয়।

সমাপনী ও পুঁজি বিতরণ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএফ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী উন্নয়ন শক্তিরএনএসইউ এর নির্বাহী পরিচালক ড. আফরোজা প্রাভিন।

আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পিছিয়ে পড়া নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক ব্যবস্থাপনা দক্ষতা, আর্থিক পরিকল্পনা, বাজার বিশ্লেষণ এবং উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারেন।

প্রশিক্ষণ পর্ব শেষে চূড়ান্তভাবে নির্বাচিত ১৮ জন সম্ভাবনাময় নারীকে নিজ নিজ ব্যবসা পরিচালনার জন্য প্রাথমিক পুঁজি প্রদান করা হয়। এই সহায়তার মাধ্যমে ১৮ জন নারী নিজেদের ব্যবসা সম্প্রসারণ, পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের টেকসই অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে দক্ষতা উন্নয়ন এবং সরাসরি আর্থিক সহায়তার কোনো বিকল্প নেই। এ ধরনের সময়োপযোগী উদ্যোগ নারী উদ্যোক্তাদের কেবল আত্মনির্ভরশীলই করবে না, বরং দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :
জনপ্রিয় সংবাদ

নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে বিএনএফ ও এনইউএস-এর যৌথ উদ্যোগ

আপডেট সময় ০৮:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬