ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

ব্রড পিকে তুষারধসে প্রখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ অভিযাত্রী নিখোঁজ

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় অবস্থিত বিশ্বের ১২তম সর্বোচ্চ শৃঙ্গ ব্রড পিকে ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছে। এতে প্রখ্যাত নেপালি পর্বতারোহী ও সাবেক রয়্যাল মেরিন নির্মল পুরজার নেতৃত্বে থাকা ১০ সদস্যের একটি আন্তর্জাতিক পর্বতারোহী দল নিখোঁজ হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার আনুমানিক দুপুর নাগাদ ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার এই পর্বতচূড়ায় তুষারধসটি আঘাত হানে। দুর্ঘটনার পর থেকে অভিযাত্রী দলটির সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

নিখোঁজ এই পর্বত আরোহী দলে নির্মল পুরজা ছাড়াও নেপালের পাঁচজন, যুক্তরাষ্ট্রের একজন, চীনের একজন এবং ওমানের একজন নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে আলপাইন ক্লাব অব পাকিস্তান। ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট কারার হায়দারি জানান, নিখোঁজদের উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বিক সমন্বয় করা হচ্ছে। শুক্রবার সকালে আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানোর পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে।

আলপাইন ক্লাব অব পাকিস্তানের এক পৃথক বিবৃতিতে বলা হয়েছে, তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন যাতে দ্রুততম সময়ের মধ্যে সমস্ত উপলব্ধ উদ্ধার সরঞ্জাম ও জরুরি সম্পদ মোতায়েন করা যায়। নিখোঁজ সব পর্বতারোহীর অলৌকিক আত্মরক্ষা ও সফল উদ্ধারের জন্য প্রার্থনা জানিয়ে ক্লাবটি এই কঠিন সময়ে আন্তর্জাতিক পর্বতারোহী সম্প্রদায় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছে।

অভিযাত্রী দলের দলনেতা নির্মল পুরজা বিশ্বজুড়ে এক পরিচিত নাম। ২০০৩ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর ২০০৯ সালে রয়্যাল মেরিন হিসেবে নিযুক্ত হন তিনি। ২০১২ সালে এভারেস্ট বেস ক্যাম্প ভ্রমণের পর থেকেই মূলত তার পেশাদার পর্বতারোহণের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১৯ সালে মাত্র ছয় মাসের কিছু বেশি সময়ে পৃথিবীর ৮ হাজার মিটারের চেয়ে উঁচু সবকটি অর্থাৎ ১৪টি পর্বতজয় করে তিনি ইতিহাস সৃষ্টি করেন।

সূত্র: বিবিসি

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

ব্রড পিকে তুষারধসে প্রখ্যাত পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ অভিযাত্রী নিখোঁজ

আপডেট সময় ০৯:২০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬