ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য, টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকার সিনিয়র সদস্য, একজন সৎ ও পেশাদার সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই। আজ বুধবার বিকেল ৫টায় ঢাকার আফতাফ নগরের নাগরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ রাতেই তাঁর লাশ টাঙ্গাইলের মির্জাপুরে গ্রামের বাড়িতে নেয়া হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
টাঙ্গাইলের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ‘টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম, ঢাকা’।
আজ এক যৌথ শোকবার্তায় ফোরামের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার ছিলেন একজন সৎ ও মেধাবী সাংবাদিক। দেশের জন্য তিনি যেমন নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তেমনি সাংবাদিকতাতেও অন্যায়ের সাথে কখনোই আপোষ করেননি। টাঙ্গাইলের মাটি ও মানুষের প্রতি তাঁর টান ছিল অকৃত্রিম। তাঁর এই চলে যাওয়া দেশের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
ফোরামের নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন এই গুণী মানুষকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
বাংলা৭১নিউজ/জেএস

























