ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নারীদের প্রধান করে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী Logo নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে আইনজীবীদের বিক্ষোভ Logo দুদকে ১৩ সহকারী পরিচালক পদে চূড়ান্ত নিয়োগ Logo বিএমইউ’তে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’ Logo ডিজিটাল আইনি সহায়তা সেবা ত্বরান্বিত করতে সরকার ও ইউএনডিপির চুক্তি সই Logo একাত্তরের জন্য পাকিস্তান অনু‌শোচনা কর‌বে, প্রত্যাশা শামা ওবা‌য়েদর Logo বায়ার্নের লম্বা ইনজুরি তালিকায় আরেক নাম Logo মুন্সীগঞ্জে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মায়েদের ‘বিশেষ সম্মাননা’ Logo বিজেপি-আ.লীগ মিলে সীমান্তে ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম Logo যথাযোগ্য মর্যাদায় বক্তাবলীতে গণহত্যা দিবস পালিত

নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা

যত্রতত্র গড়ে ওঠা নার্সিং ও মেডিকেল কলেজ সরকারি নিয়ম মানতে ব্যর্থ হলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের নার্সিং শিক্ষার মান বাড়াতে ফিলিপাইনের সহযোগিতা নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে। 

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জানান, এডিবির সহায়তায় দুই দেশের যৌথ উদ্যোগে ১৫০ মিলিয়ন ডলারের প্রকল্পের পরিকল্পনা নিচ্ছে সরকার। এ প্রকল্পের আওতায় ফিলিপাইন থেকে প্রশিক্ষক এনে দেশের নার্সিং শিক্ষক ও ফ্যাকাল্টিদের প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, চার বছরের মানসম্মত কোর্স চালুর পাশাপাশি ক্লাসরুম আধুনিকায়ন ও আদর্শ ল্যাব তৈরি করা হবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং বিপুল জনশক্তি বিদেশে রপ্তানি করা যাবে।

সরকারি হাসপাতালে শূন্য পদের বিপরীতে শিগগিরই নার্স ও মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ শুরু হবে বলেও জানান তিনি। 

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

নারীদের প্রধান করে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট সময় ০৪:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬