ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী Logo শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান Logo ৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা Logo মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন Logo প্রকৃতির এক জীবন্ত জাদুঘর লাউয়াছড়া Logo শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করবে দুদক Logo ২০২৮ কোপা আমেরিকার আয়োজক ঘোষণা Logo অভিনেতা সানি দেওলের ছেলের সঙ্গে সারা টেন্ডুলকারের বিয়ে গুঞ্জন Logo সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান Logo আওয়ামী লীগের সাবেক এমপি রিমন ও মোস্তাফিজুরের বিরুদ্ধে চার্জশিট

হোয়াইট হাউসে গুরুত্ব পাচ্ছে দুই যুদ্ধ: ট্রাম্পের মুখোমুখি নেতানিয়াহু ও জেলেনস্কি

একই দিনে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পৃথক বৈঠকে বসতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতই এসব বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি, লেবাননের সঙ্গে আলোচনায় অগ্রগতি এবং আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণের উদ্যোগ নিয়ে আলোচনা হবে।

ইরান ইস্যুতে, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে পুরোপুরি একমত না হলেও দুই নেতা ঘনিষ্ঠভাবে কাজ করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার (২৭ জুলাই) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমাদের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে, তবে আমরা বেশ কাছাকাছি অবস্থানে আছি।’

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চলমান শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন ট্রাম্প।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ‘যুদ্ধ শেষ করার এখনই সময়।’

এর আগে, সোমবার (২৭ জুলাই) জেলেনস্কির একটি অভিযোগকে গুরুত্ব কম দিয়ে দেখেন ট্রাম্প। জেলেনস্কি দাবি করেছিলেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিষয়ে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না তারা এমনটা করছে। অন্তত বড় কোনো পর্যায়ে করছে বলে মনে হয় না।’

এদিকে, মঙ্গলবার (২৮ জুলাই) ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে নেতানিয়াহু ও জেলেনস্কির।

বাংলা৭১নিউজ/এসএস

Tag :
জনপ্রিয় সংবাদ

৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করে দিলেন সূর্যবংশী

হোয়াইট হাউসে গুরুত্ব পাচ্ছে দুই যুদ্ধ: ট্রাম্পের মুখোমুখি নেতানিয়াহু ও জেলেনস্কি

আপডেট সময় ১১:০৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬