ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী Logo বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা Logo যশোরে জামায়াতের এমপির বাড়ি ভাঙচুর, মহাসড়ক অবরোধ Logo রান্নার জাদুতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সংস্কৃতি ছড়ালেন প্রবাসীরা Logo দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের ৫ জনই নারায়ণগঞ্জের Logo ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনে প্রয়োজনীয় প্রস্তুতি যথাসময়ে শেষ হবে Logo চট্টগ্রামে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি Logo সড়কে শৃঙ্খলা ফেরাতে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

শ্রমবাজার নি‌য়ে আলোচনা করতে মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলাদেশিদের জন্য মালয়ে‌শিয়ার শ্রমবাজার আবার চালু করার বিষ‌য়ে আলোচনা কর‌তে কুয়ালালামপুর সফ‌রে যা‌চ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (২৭ জুলাই) রাতে দুই দিনের সফরে কুয়ালালামপুরের উদ্দেশে মন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে। মন্ত্রীর সফরসঙ্গী হতে পারেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গে‌ছে।

সূত্র জানায়, বাংলাদে‌শি‌দের জন্য পুনরায় মালয়ে‌শিয়ার শ্রমবাজার চালু কর‌তে চায় সরকার। ত‌বে বাজার চালুর ক্ষে‌ত্রে কিছু জ‌টিলতা র‌য়ে‌ছে। সেগু‌লো নিরস‌নের উ‌দ্যোগ হি‌সে‌বে মন্ত্রী মাল‌য়ে‌শিয়ার সং‌শ্লিষ্ট কর্তৃপ‌ক্ষের স‌ঙ্গে আলোচনা কর‌তে দেশ‌টি সফ‌রে যা‌চ্ছেন।

২০২৪ সাল থেকে মালয়েশিয়ায় জনশক্তির বাজার বন্ধ বাংলাদেশের। ওই বছর মালয়েশিয়ার সরকার ঘোষণা করেছিল, আগে থেকে অনুমোদন পাওয়া বাংলাদেশের কর্মীদের ৩১ মে’র মধ্যে দেশটিতে যেতে হবে। এরপর কর্মী ভিসায় আর কেউ সেখানে ঢুকতে পারবেন না। ওই তারিখের পর থেকে আর কোনো কর্মী যেতে পারেননি দেশটিতে। 

এরপর বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে দফায়-দফায় চেষ্টা করেও এই শ্রমবাজার উন্মুক্ত করতে পারেনি।

বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই জনশক্তি বাজার আবার উন্মুক্ত করার উদ্যোগ নেয়। বিষয়টি নিয়ে আলোচনা করতে গত এপ্রিলে মালয়েশিয়া সফর করেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

জু‌নের মাঝামা‌ঝি‌তে প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌ন মালয়েশিয়া সফর ক‌রেন। ওই সফ‌রে সরকারপ্রধান বাংলা‌দে‌শি‌দের জন্য পুনরায় শ্রমবাজার খু‌লে দেওয়ার অনু‌রোধ জানান।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

শ্রমবাজার নি‌য়ে আলোচনা করতে মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট সময় ০১:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬