ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

শাহবাগ যাচ্ছে ইসলামী আন্দোলনের গণমিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণমিছিল শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (১০ মে) বিকেল সাড়ে ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ গণমিছিল শুরু হয়।

গণমিছিলে নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা হাফেজ ইউনুছ আহমদ। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। গণমিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে কদম ফোয়ারা হয়ে শাহবাগে গিয়ে মিলিত হবে। গণমিছিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে।

গণমিছিলে অংশগ্রহণকারীরা বলছেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একইসঙ্গে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। তারা আওয়ামী লীগকে একটি হত্যাকারী দল হিসেবে স্বীকৃতি দিয়ে চিরতরে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

এদিকে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’ স্লোগানে শাহবাগে জড়ো হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে। গতকালের (শুক্রবার) মতো আজও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার বিকেল পৌনে ৫টায় শাহবাগে আন্দোলন শুরু হয়। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তিনি শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেওয়ার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগে এসে অবরোধ শুরু করেন। সারারাত সেখানে অবস্থান করেন তারা।

রাত ১১টার দিকে হাসনাত আবদুল্লাহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার (১০ মে) বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েতের আহ্বান জানান এবং অবস্থান কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

শাহবাগ যাচ্ছে ইসলামী আন্দোলনের গণমিছিল

আপডেট সময় ০৩:৫৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫