ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ Logo এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী Logo ইয়োলোর নামে ৪১৬ ঋণ জালিয়াতি, দুদকের মুখোমুখি জনতার ১০ কর্মকর্তা Logo ১৪ অঞ্চলে ঝড়ের সতর্কতা Logo উপসাগরীয় অঞ্চলের সব অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারি ইরানের Logo পুলিশ-সশস্ত্র বাহিনীর সমন্বয় জোরদারে এএফডব্লিউসি কর্মকর্তাদের মতবিনিময় Logo সমাজ সভ্যতার জন্য গণমাধ্যম ও উদ্যোক্তাদের নিরাপদ রাখতে হবে: তথ্যমন্ত্রী Logo তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ Logo আন্দোলনে বক্তব্যের জেরে সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি Logo জুলাই জাতীয় সনদই কার্যকর আইন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল যেন ইতিহাস গড়ার মঞ্চ

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে এবার মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তবে শুধু ট্রফির লড়াই নয়, ফাইনালটি ঘিরে অপেক্ষা করছে একাধিক ঐতিহাসিক রেকর্ড।

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলবে ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দুই দল। একই সঙ্গে ১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং চালুর পর প্রথমবার র‍্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর দল মুখোমুখি হবে বিশ্বকাপ ফাইনালে।

আর্জেন্টিনার সামনে রয়েছে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ। এর আগে শুধু ইতালি ও ব্রাজিল এই কীর্তি গড়তে পেরেছিল।

ব্যক্তিগতভাবেও রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। ফাইনালে খেললে ব্রাজিলের কাফুর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে অংশ নেবেন তিনি। পাশাপাশি বিশ্বকাপে ১০০টি সুযোগ তৈরির মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন মাত্র একটি সুযোগ সৃষ্টি।

অন্যদিকে বিশ্বকাপে বদলি নেমে এক আসরে একাধিক গোল করা প্রথম আর্জেন্টাইন ফুটবলার হয়েছেন লাউতারো মার্তিনেজ। এবারের নকআউট পর্বে বদলি খেলোয়াড়দের করা চারটি ম্যাচজয়ী গোলও নতুন রেকর্ড হয়ে গেছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল যেন ইতিহাস গড়ার মঞ্চ

আপডেট সময় ০৫:৫০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬