ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ড দলে তিন পরিবর্তন

নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জয়ের একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড । ৬০ বছর পর ফাইনালে ওঠার হাতছানি তাদের সামনে। সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে আটলান্টা স্টেডিয়ামে রাত ১টায় মাঠে নামবে তারা। বিজয়ী দলের জন্য শিরোপা নির্ধারণী মঞ্চে অপেক্ষা করছে স্পেন।

নরওয়ের বিপক্ষে খেলা ওই দল থেকে বাদ পড়েছেন এজরি কোনসা, নিকো ও’রিলি ও ননি মাদুয়েকে। রিসি জেমস, ডিজেড স্পেন্স ও মরগান রজার্স দলে ঢুকেছেন। তারা ৪-২-৩-১ ফরমেশনেই খেলছে।

যথারীতি আক্রমণের মূল দায়িত্বে থাকছেন অধিনায়ক হ্যারি কেইন। তার ঠিক পেছনে ‘নাম্বার টেন’ পজিশন থেকে খেলা নিয়ন্ত্রণ করবেন জুড বেলিংহাম। তিনি পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ফর্মে আছেন।

দুই উইংয়ে অ্যান্থনি গর্ডন ও মরগান রজার্সের গতি ও ড্রিবলিং ক্ষমতা আর্জেন্টিনার ডিফেন্সের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। ডেক্লান রাইসের সাথে মধ্যমাঠে জুটি বাঁধছেন এলিয়ট অ্যান্ডারসন, যার মূল লক্ষ্য থাকবে লিওনেল মেসির তৈরি করা আক্রমণগুলো মাঝপথেই নস্যাৎ করে দেওয়া।

ইংল্যান্ডের মূল একাদশ

গোলকিপার: জর্ডান পিকফোর্ড; ডিফেন্ডার: রিচি জেমস, জন স্টোনস, মার্ক গেহি, ডিজেড স্পেন্স; ডিফেন্সিভ মিডফিল্ডার: ডেক্লান রাইস, এলিয়ট অ্যান্ডারসন; অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গার: মরগান রজার্স, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন; ফরোয়ার্ড: হ্যারি কেইন (অধিনায়ক)।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ড দলে তিন পরিবর্তন

আপডেট সময় ১২:১৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬