ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজনৈতিক বৈষম্যের কারণে জনগণ যেন অধিকারবঞ্চিত না হয়: জামায়াত আমির Logo বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০ Logo সাজেকে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার Logo এবার পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি Logo ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স Logo কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার Logo নাহিদ রানার আগুনে বোলিং, তবু ১৭০ রান তুললো জিম্বাবুয়ে Logo প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী Logo ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: মন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

মাঠে শেষ বাঁশি বাজতেই ফ্রান্সের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যায়। কিন্তু হতাশা শুধু স্টেডিয়ামেই থেমে থাকেনি, তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শহরের রাস্তায়ও। স্পেনের কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর কিছু সমর্থকের ক্ষোভ বিক্ষোভে রূপ নেয়। প্যারিস ও লিওঁতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কঠোর অবস্থান নিতে হয়। শেষ পর্যন্ত দুই শহর মিলিয়ে ১৬০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি জানিয়েছে, শুধু রাজধানী প্যারিস থেকেই ১৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ প্রিফেকচারের তথ্যমতে, আটক হওয়া বেশির ভাগ ব্যক্তির বিরুদ্ধে পুলিশ সদস্য ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার ছোড়ার অভিযোগ রয়েছে। তবে এসব ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

এদিকে লিওঁর প্লাস বেলকুর চত্বরে বড় পর্দায় শত শত ফুটবলপ্রেমী ম্যাচটি উপভোগ করেন। খেলা শেষ হওয়ার পরও সেখানে অনেক সমর্থক অবস্থান করছিলেন। কিছু সময় পর কয়েকটি ছোট দল নিরাপত্তা বাহিনীর দিকে বিভিন্ন বস্তু, বিশেষ করে আতশবাজি ছুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা দমন ইউনিট সিআরএস ৮৩-এর সদস্যদের মোতায়েন করা হয়। পুলিশের অভিযানে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করা হয় এবং প্রায় ২০ জনকে আটক করা হয়।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে জন্ম নেওয়া তরুণ।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক বৈষম্যের কারণে জনগণ যেন অধিকারবঞ্চিত না হয়: জামায়াত আমির

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

আপডেট সময় ০৮:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬