ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নারীদের প্রধান করে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী Logo নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে আইনজীবীদের বিক্ষোভ Logo দুদকে ১৩ সহকারী পরিচালক পদে চূড়ান্ত নিয়োগ Logo বিএমইউ’তে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’ Logo ডিজিটাল আইনি সহায়তা সেবা ত্বরান্বিত করতে সরকার ও ইউএনডিপির চুক্তি সই Logo একাত্তরের জন্য পাকিস্তান অনু‌শোচনা কর‌বে, প্রত্যাশা শামা ওবা‌য়েদর Logo বায়ার্নের লম্বা ইনজুরি তালিকায় আরেক নাম Logo মুন্সীগঞ্জে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মায়েদের ‘বিশেষ সম্মাননা’ Logo বিজেপি-আ.লীগ মিলে সীমান্তে ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম Logo যথাযোগ্য মর্যাদায় বক্তাবলীতে গণহত্যা দিবস পালিত

শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন, হামলাকারীদের ধরতে নির্দেশ

পহেলা বৈশাখ উদযাপনে আনন্দ শোভাযাত্রার মোটিফ বানানোর কার্যক্রমে অংশ নিয়েছিলেন শিল্পী মানবেন্দ্র ঘোষ। তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে উল্লেখ করে লিখেছেন, ‘শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা হয়েছে। তিনি পুলিশের আইজিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।

গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উস্কানি দিচ্ছিলো তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’!

এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

পাহাড় থেকে সমতল জুড়ে বাংলাদেশ মাত্রই এক অভুতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করলো। এক অন্য রকম আবেশ সবার মনে। আর এই সময়ই ওরা আক্রমণ করে এটা মনে করিয়ে দিলো জুলাই চলমান। কিন্তু ওরা জানেনা বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে আগাচ্ছে, বাংলাদেশের বাংলাদেশের জনগনের ঐক্যের সামনে এরা তুচ্ছ।’

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নারীদের প্রধান করে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন, হামলাকারীদের ধরতে নির্দেশ

আপডেট সময় ১২:৪৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫