ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে মুখ খুলল ভারত Logo জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ Logo ইন্টারনেট বন্ধের হুঁশিয়ারি Logo কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Logo বন্যায় দেশে ৫৬ জনের মৃত্যু, ১০ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে Logo সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিপেটায় ছত্রভঙ্গ Logo বন্দর ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক Logo ঢাকার জলাবদ্ধতা দীর্ঘদিনের অপরিকল্পিত উন্নয়নের ফল: তথ্য উপদেষ্টা Logo উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি Logo ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজ আপনি মন্ত্রী’

‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজ আপনি মন্ত্রী’

শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘‘যাদের আপনি ‘ফার্মের মুরগি’ বলছেন, সেই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন।’’

আজ মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘জুলাই পদযাত্রা ও পথসভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। একই সঙ্গে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়টিও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ‘হাঁটুসমান, বুকসমান পানিতে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করেছেন। প্রশ্নপত্রে ভুল রেখেছেন। একজন পরীক্ষার্থীর মানসিক অবস্থা তখন কী হয়, সেটা একবারও ভাবেননি। দুঃখ প্রকাশের প্রয়োজনও বোধ করেননি, বরং শিক্ষার্থীদের মাদকাসক্ত বলা হয়েছে।’

শিক্ষার্থীদের উদ্দেশ করে শিক্ষামন্ত্রী যে ‘ফার্মের মুরগি’ মন্তব্য করেছেন বলে দাবি করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছে বলেই অনেকে আজ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা গিনিপিগ নয়। তাদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করুন। যাদের সন্তান বিদেশে পড়াশোনা করেন, তারা দেশের শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন, এটা হতে পারে না।’

বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীরও সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সংবিধান সংস্কার নিয়ে সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল নেই এবং ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বন্যা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজারসহ কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে মানুষ দুর্ভোগে থাকলেও পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছেনি।

সোনারগাঁয়ের স্থানীয় রাজনীতির প্রসঙ্গেও বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। তিনি এক সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ, ভূমি দখল এবং চাঁদাবাজির বিরুদ্ধেও অভিযোগ করেন।

তিনি বলেন, ‘চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। এভাবে চলতে থাকলে জনগণ আবারও রাস্তায় নামবে।’

পথসভায় হাসনাত আবদুল্লাহ সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে তুহিন মাহমুদ, সোনারগাঁ পৌরসভার মেয়র পদে মোস্তফা এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে শাকিল সাইফুল্লাহকে এনসিপির সমর্থনের ঘোষণা দেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে মুখ খুলল ভারত

‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজ আপনি মন্ত্রী’

আপডেট সময় ০৬:৫৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬