ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ, লড়বেন বিশ্বমঞ্চে

আড়ম্বরপূর্ণ আয়োজন আর নতুন প্রজন্মের স্বপ্নকে ঘিরে রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে।

শনিবার রাতে আয়োজিত এই আসরে অন্যান্য প্রতিযোগীদের পেছনে ফেলে, মুকুট জিতে নিয়েছেন সামানজার সাঈদ।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপের খেতাব অর্জন করেছেন লাবিবা মনজুর।

শীর্ষ পাঁচে বাকি দুই প্রতিযোগী ছিলেন আয়শা রহমান ও যুক্তা ভৌমিক।

এবারের বিজয়ী সামানজার সাঈদ বিদায়ী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫ আকলিমা আতিকা কনিকার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিলেন।

শুধু বাহ্যিক সৌন্দর্য নয়; বরং বুদ্ধিমত্তা, নেতৃত্বের গুণ, আত্মবিশ্বাস, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকার— এসব গুণাবলির ভিত্তিতেই এবারের বিজয়ী নির্বাচিত হয়েছেন।

এর মধ্য দিয়ে তিনি, আগামী অগাস্টে ভিয়েতনামে অনুষ্ঠেয় ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর ‘৭৩তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে’ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন।

বিচারকদের প্যানেল

চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের মূল্যায়নে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শীলা, মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ ইফা তাবাসসুম, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফাহ নানজেবা তোরসা, দ্য ডেইলি স্টার–এর লাইফস্টাইল সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং হাল ফ্যাশন–এর কনসালট্যান্ট শেখ সাইফুর রহমান।

প্রতিযোগীদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, মঞ্চে উপস্থিতি, ব্যক্তিত্ব, সামাজিক সচেতনতা এবং মিস ওয়ার্ল্ডের মূল দর্শন ‘বিউটি উইথ আ পারপাস’-এর সামঞ্জস্য বিবেচনা করে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়।

নতুন দৃষ্টিভঙ্গির সূচনা

আয়োজকদের মতে, ২০২৫ সালে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি) জাতীয় ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নেওয়ার পর প্রতিযোগিতাটিকে নতুন দৃষ্টিভঙ্গিতে সাজানো হয়েছে। লক্ষ্য হল- এমন তরুণীদের খুঁজে বের করা, যারা সৌন্দর্যের পাশাপাশি নেতৃত্ব, মানবিকতা এবং সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হতে পারেন।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পরিচালক এবং আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা আজরা মাহমুদ বিজ্ঞপ্তিতে বলেন, “এটি শুধু নতুন একজন বিজয়ীর অভিষেক নয়; এটি মিস ওয়ার্ল্ড বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গির সূচনা।”

তিনি আরও উল্লেখ করেন, “আমাদের লক্ষ্য এখন আর কেবল সৌন্দর্য নয় বরং উদ্দেশ্য, নেতৃত্ব এবং সমাজসেবা। এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে নারীরা পরিবর্তনের দূত, সমাজের প্রতিনিধি এবং আগামী প্রজন্মের রোল মডেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন।”

বিশ্বমঞ্চের প্রস্তুতি

মুকুট জয়ের পর থেকেই আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করবেন সামানজার সাঈদ। সামনের কয়েক সপ্তাহ তিনি ব্যক্তিত্ব উন্নয়ন, আন্তর্জাতিক উপস্থাপনা এবং ‘বিউটি উইথ আ পারপাস’-এর আওতায় মানবিক কার্যক্রম নিয়ে গ্রুমিং করবেন।

২০২৬ সালে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা উদযাপন করছে তাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৯ অগাস্ট ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শুরু হবে প্রায় এক মাসব্যাপী এই আন্তর্জাতিক আয়োজন।

বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা সাংস্কৃতিক বিনিময়, সমাজসেবামূলক কার্যক্রম ও বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নেওয়ার পর, ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের ন্যা ট্রাং শহরে অনুষ্ঠিত হবে প্রধান পর্ব। যেখানে লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন সামানজার।

এবারের আয়োজনের সহযোগী ছিল আমিশি (জুয়েলারি পার্টনার), র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন (হসপিটালিটি পার্টনার), পারসোনা (অফিশিয়াল মেইকওভার পার্টনার), আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (গ্রুমিং পার্টনার), ভি ফ্রেম (ফটোগ্রাফি পার্টনার) এবং সিনে স্ক্রিপচার (ভিজ্যুয়াল পার্টনার)।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ, লড়বেন বিশ্বমঞ্চে

আপডেট সময় ১২:২৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬