বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দেশে ১০০ মিনি হিমাগার তৈরি হবে: কৃষি উপদেষ্টা

দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

ফল, সবজি ও বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য দেশে ১০০ মিনি হিমাগার তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে দিনাজপুরের বিরলে ধান কাঁটা উৎসবের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

কৃষি উপদেষ্টা বলেন, বোরো উৎপাদনে বরেন্দ্রকে পানির সেচের দাম আরও কমিয়ে আনতে হবে। যাতে উৎপাদন খরচ কমিয়ে আনা যায় সে ব্যবস্থা করতে হবে। আর ফুডে যারা চাকরি করেন তাদের দুর্নীতি কমিয়ে আনতে হবে। কৃষিজমি রক্ষায় নতুন আইন হবে সেই চিন্তায় আছি।

তিনি আরও বলেন, আম-লিচু, টমেটোসহ বিভিন্ন ফসল সংরক্ষণের জন্য মিনি কোল্ডস্টোরেজ তৈরি করা হবে। যাতে করে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান।

এছাড়া আম, লিচু ও কাঁঠাল বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমের মতো প্রয়োজনে লিচু পরিবহনের জন্যও শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনের বগি দেওয়া হবে। যাতে করে লিচু দেশের বিভিন্ন স্থানে কৃষক সহজেই পাঠাতে পারেন।

কোনোভাবেই ধানের জমিতে আম-লিচু চাষ করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ধান বেশি করে উৎপাদন করেন, প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। আপনারা যত ধান উৎপাদন করবেন সরকার তত বেশি ধান-চাল ক্রয় করবে।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. আসাদ উজ জামান, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com