বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির ৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণ খুলে নেবে: নাহিদ ইসলাম দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি বর্তমানে মালয়েশিয়ার পুসাট রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক অ্যান্ড সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে চিকিৎসাধীন আছেন। 

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, চিকিৎসার অংশ হিসেবে সোমবার (২৯ জুন) সকালে থেরাপি শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কেন্দ্রটির উন্মুক্ত স্থানে স্ত্রী আফরোজা আব্বাসের সঙ্গে কিছু সময় হাঁটাহাঁটি ও শারীরিক অনুশীলন করেন মির্জা আব্বাস।

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, নিয়মিত থেরাপি ও চিকিৎসায় তার শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে। চিকিৎসকরা তার পুনর্বাসন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com