রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

আয়াতুল্লাহ খামেনির দাফনের সময় জানাল ইরান

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সময় জানিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ী আনুষ্ঠানিকতা ও দাফন প্রক্রিয়া জুলাই মাসে শুরু হতে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আগামী ১৩ ও ১৪ জুলাই তেহরানে একটি বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জুলাই তেহরানে এবং ১৬ জুলাই কোমে জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে ১৮ জুলাই মাশহাদ শহরে আরেকটি জানাজা শেষে ইমাম রেজা (আ.)-এর মাজারে আয়াতুল্লাহ খামেনিকে দাফন করা হবে।

উল্লেখ্য, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার শুরুর দিকে গত ২৮ ফেব্রুয়ারি নিজ কার্যালয়ে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। 

সূত্র : আল-জাজিরা।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com